Current Bangladesh Time
বুধবার অক্টোবর ২১, ২০২৬ ৩:৩৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ২৫ পিস ইয়াবাসহ আটক ১ 
Thursday March 5, 2026 , 11:17 pm
Print this E-mail this

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন

বরিশালে ২৫ পিস ইয়াবাসহ আটক ১


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিভাগের ঝালকাঠির নলছিটি উপজেলায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (মার্চ ৫) রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকার শিমুলতলা মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত প্রায় ৯টা ২৫ মিনিটের দিকে এসআই মো: হারুনার রশিদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় জুরকাঠি এলাকার শিমুলতলা মোড়ের পাকা রাস্তার ওপর অবস্থানরত মো: রিপন খলিফা (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত রিপন খলিফা নলছিটি উপজেলার সিকদারপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত মহরাম খলিফার ছেলে। পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তির দেহ তল্লাশি করা হলে তার পরনে থাকা জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে রাত ৯টা ৪৫ মিনিটের দিকে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডিবি পুলিশ জানিয়েছে, জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা