Current Bangladesh Time
সোমবার মার্চ ২, ২০২৬ ১২:৩৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কমিটি গঠন 
Friday February 27, 2026 , 10:08 pm
Print this E-mail this

“সত্য ও ন্যায়ের পক্ষে আপোষহীন আমারা”

রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কমিটি গঠন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : “সত্য ও ন্যায়ের পক্ষে আপোষহীন আমারা”-শ্লোগানে ২৭ ফেব্রুয়ারী সন্ধ্যায় স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে ঝালকাঠি জেলার সাংবাদিকদের নিয়ে এক সভার সিদ্ধান্ত মোতাবেক দৈনিক বর্তমানবাংলার জেলা প্রতিনিধি এ্যাড. মিজানুর রহমান মুবিনকে সভাপতি ও দৈনিক আজকের পরিবর্তনের স্টাফ রিপোর্টার উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুকে সাধারণ সম্পাদক করে  ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন এ্যাড. মিজানুর রহমান মুবিন ও সঞ্চালনা করেন উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু। সংগঠনের ২১ সদস্যের নির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন-সিনিয়র সহ-সভাপতি দৈনিক প্রতিদিনের সংবাদ এর নলছিটি প্রতিনিধি সহকারী অধ্যাপক মেজবাহ উদ্দিন খান রতন, সহ-সভাপতি দৈনিক সারাবাংলার প্রতিনিধি  এড. গোলাম মাওলা শান্ত, সহ-সভাপতি খবর জনতার প্রধান সম্পাদক খন্দকার আমিনুর রহমান, দৈনিক শাহনামার প্রতিনিধি এইচএম দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি মো: মাসুম খান, যুগ্ম সম্পাদক দৈনিক সমকালের কাঠালিয়া প্রতিনিধি মো: ফারুক খান, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি মো: নুরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক চ্যানেলআই টিভির জেলা প্রতিনিধি সুব্রত কুমার কর্মকার, অর্থ সম্পাদক এস টিভির জেলা প্রতিনিধি মো: মাসুম বিল্লাহ, প্রশিক্ষণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক দৈনিক আজকের আওয়াজের জেলা প্রতিনিধি মো: রেজাউল হাসান, দপ্তর সম্পাদক দৈনিক ঘোষনার জেলা প্রতিনিধি মো: খলিলুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক নিউজ দিগন্তের জেলা প্রতিনিধি এ কে এম মঞ্জুরুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সুন্দরবন এর জেলা প্রতিনিধি বীথি শর্মা বণিক, ক্রীড়া সাংস্কৃতিক ও প্রকাশনা  সম্পাদক মো: মেহেদী হাসান, নির্বাহী সদস্য অধ্যাপক আ: হালিম, সায়েম আকন, খাইরুল ইসলাম পলাশ, মো: আমিন হোসেন, সরদার সাফায়েত হোসেনসহ ৩০জন সাধারণ সদস্য রয়েছেন।




Archives
Image
বরিশালের আজকের বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল’র ২য় মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশালে জামিনে মুক্তি পেয়ে মাথার চুল কেটে কর্মচারীকে নির্যাতন, মালিক গ্রেপ্তার
Image
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত
Image
বরিশালে একের পর এক পরিত্যক্ত আওয়ামী লীগ অফিসে পতাকা ওড়ানো হচ্ছে
Image
জুলাই যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী : রহমাতুল্লাহ