Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১:১১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিআরটিসি বরিশাল বাস ডিপোর উদ্যোগে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন 
Monday February 23, 2026 , 8:11 pm
Print this E-mail this

শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

বিআরটিসি বরিশাল বাস ডিপোর উদ্যোগে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : যথাযোগ্য মর্যাদায় মহান জাতীয় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি পালন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) বরিশাল বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র। গত ২১ শে ফেব্রুয়ারী ডিপোর পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় বিআরটিসি বরিশাল বাস ডিপোর ম্যানেজার মো: জুলফিকার আলীর নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ম্যানেজার মো: জুলফিকার আলী বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন আমাদের জাতীয় চেতনার ভিত্তি। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় যে সকল শহীদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা আজ স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি। নতুন প্রজন্মকে ভাষা শহীদদের আদর্শ ধারণ করে দেশপ্রেম, শৃঙ্খলা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।




Archives

Image
বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন