Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১, ২০২৬ ৮:৩৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের নিউনেস ল্যাবরেটরি স্কুলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 
Saturday February 21, 2026 , 7:11 pm
Print this E-mail this

বাংলা ভাষার সঠিক চর্চা ও সম্মান রক্ষায় নিউনেস ল্যাবরেটরি স্কুল পরিবার সবসময় প্রতিজ্ঞাবদ্ধ

বরিশালের নিউনেস ল্যাবরেটরি স্কুলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর হাউজিং এলাকায় অবস্থিত নিউনেস ল্যাবরেটরি স্কুলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস তুলে ধরেন এবং ১৯৫২ সালের মহান ভাষা শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা মাতৃভাষা বাংলার গুরুত্ব, এর শুদ্ধ চর্চা এবং বিশ্ব পরিমণ্ডলে বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাতৃভাষা আমাদের আত্মপরিচয়ের ভিত্তি। ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই ভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। বাংলা ভাষার সঠিক ব্যবহার, শুদ্ধ উচ্চারণ এবং সাহিত্য-সংস্কৃতির চর্চার মাধ্যমে ভাষার প্রতি ভালোবাসা প্রকাশের আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে সকল ভাষা শহীদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল মো: আতিকুল্লাহ। তিনি তার বক্তব্যে বলেন, ভাষা শহীদদের ত্যাগ কখনো বৃথা যেতে পারে না। বাংলা ভাষার সঠিক চর্চা ও সম্মান রক্ষায় নিউনেস ল্যাবরেটরি স্কুল পরিবার সবসময় প্রতিজ্ঞাবদ্ধ।




Archives

Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার