Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ৭, ২০২৬ ২:২৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ 
Sunday February 15, 2026 , 5:47 pm
Print this E-mail this

মেহেন্দিগঞ্জ থানায় ভুক্তভোগীর লিখিত অভিযোগ দায়ের

বরিশালে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের মেহেন্দিগঞ্জে রাতের আধারে এক কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (ফেব্রুয়ারি ১৪) রাতে এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক আলমগীর সরদার। আলমগীর সরদার বলেন, উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের পশ্চিম সুলতানী গ্রামে তার একটি পুকুর রয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময়ে দুষ্কৃতকারিরা পুকুরে বিষ প্রয়োগ করে । শনিবার সকালে আমি পুকুরে মাছ মরা দেখতে পাই। এতে প্রায় ৩ লাখ টাকার মাছ মারা গেছে। ভুক্তভোগী কৃষক আরও বলেন, প্রতিবেশী বাদশা সরদার পুকুরটি লিজ নিতে চেয়ে পায়নি। সে থেকে নানাভাবে আমার ক্ষতির চেষ্ঠা করছে। এর আগেও সে আমার পুকুরের মাছ চুরি করে নিয়েছে। বিভিন্ন সময় সে আমাকে হুমকি দিয়েছিল। হয়তো সে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং