Current Bangladesh Time
রবিবার আগস্ট ৩০, ২০২৬ ২:৪৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে জামায়াতের নেতাকর্মীদের উপর বিএনপির কর্মীদের হামলার অভিযোগ! 
Saturday February 14, 2026 , 8:31 pm
Print this E-mail this

পুলিশের ঘটনাস্থল পরিদর্শন, কোনো পক্ষ থেকে কোন অভিযোগ পাননি : ওসি

বরিশালে জামায়াতের নেতাকর্মীদের উপর বিএনপির কর্মীদের হামলার অভিযোগ!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অমান্য করে বরিশালে জামায়াতের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার রাত সাড়ে ৯ টায় বানারীপাড়া উপজেলার আহম্মদাবাদ বেতাল গ্রামে খান বাড়ির সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি হেমায়েত হোসেন, জামায়াত নেতা আক্তার হোসেন সহ কয়েকজন আহত হন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জানা যায়, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ছাব্বির হোসেনের নেতৃত্বে বিএনপি কর্মীরা বাইশারী বাজার সংলগ্ন এলাকায় বাড়িতে গিয়ে জামায়াত নেতাকর্মীদের হাতুড়িপেটা করে। এ সময় ডাকচিৎকার দিলে তারা হেমায়েত হোসেন ও আক্তার হোসেনকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। আক্তার হোসেন জানান, কিছু বুঝে ওঠার আগেই আমাদের উপর হামলা চালানো হয়, এতে আমরা বেশ কয়েকজন আহত হয়েছি৷ আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। এ ব্যাপারে বানারীপাড়া থানার ওসি মো: মজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ব্যাপারে এখনো কোনো পক্ষ থেকে অভিযোগ পাননি বলে তিনি জানান।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট