Current Bangladesh Time
বুধবার অক্টোবর ২১, ২০২৬ ৮:২১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে যাত্রীসহ ডোবায় গিয়ে পড়ল বাস, নিহত ১ 
Saturday February 14, 2026 , 6:07 pm
Print this E-mail this

লাশের ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ

বরিশালে যাত্রীসহ ডোবায় গিয়ে পড়ল বাস, নিহত ১


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাকেরগঞ্জে যাত্রীবাহী লাবিবা পরিবহনের বাস ডোবার মধ্যে পড়ে গিয়ে চালকের সহকারী নিহত হয়েছেন। শনিবার (ফেব্রুয়ারি ১৪) বেলা ১১টার দিকে উপজেলার দুধল মৌ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের সহকারী (হেলপার) হলো-জিহাদ সরদার (২৫)। তিনি বগুড়ার সোনাতলা থানার বালিয়াখালী এলাকার বাসিন্দা সবুর সরদারের ছেলে। বাকেরগঞ্জ থানার এসআই নাজমুল মোল্লা বলেন, লাবিবা পরিবহনের বাসটি পটুয়াখালী থেকে ৩৬ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। দুধল মৌ এলাকার গোলদার বাড়ির সামনে পৌঁছালে বিপরীতমুখী মিজান পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে পড়ে। তখন মুখোমুখি সংঘর্ষ এড়াতে চালক বাসটি রাস্তার পাশে নামিয়ে দেয়। চলন্ত বাস হওয়ায় বাসটি রাস্তার পাশে ডোবার মধ্যে পড়ে যায়। এসআই আরও বলেন, যাত্রীরা কেউ গুরুতর আহত হয়নি। তবে বাসের নিচে চাপা পড়ে হেলপার জিহাদ। বিকাল ৩টার দিকে ডোবা থেকে বাসটি উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে হেলপারের জাহিদের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লেবুখালী মহাসড়ক পুলিশ ক্যাম্পের কাছে হস্তান্তর করা হয়েছে। লেবুখালী মহাসড়ক পুলিশ ক্যাম্পের পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, বাসটি জব্দ করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিবার এলে তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা