Current Bangladesh Time
শনিবার জুলাই ১৮, ২০২৬ ১২:৩১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া 
Friday February 13, 2026 , 7:07 pm
Print this E-mail this

জাতীয় সংসদ নির্বাচনের জয়ের শুকরিয়া আদায় বিএনপির

বরিশালে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে সাবেক বিএনপি চেয়াপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জয়ের শুকরিয়া আদায় করেছে দলটি। শুক্রবার (ফেব্রুয়ারি ১৩) গৌরনদী সরকারী কলেজ মাঠে জুমা নামাজের পর অনুষ্ঠিত দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন বরিশাল-১ আসনের জহির উদ্দীন স্বপন। এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন বলেন, চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় সিদ্বান্ত অনুযায়ী কোন বিজয় মিছিল করা হবে না। এর পরিবর্তে দলের প্রার্থীদের বিজয়ে শুকরিয়া জানানো ও বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে। এছাড়াও মন্দির ও গীর্জায় প্রার্থনা করা হয়েছে। সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনায় দলীয় নেতা কর্মীরা অংশ নিয়েছেন। কর্মসূচির অংশ হিসেবে নগরীর সাধুর বটতলা এলাকায় নিজ বাড়ির পাশের মসজিদে দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন বরিশাল-৫ আসনের নির্বাচিত সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার।নিজের প্রতিষ্ঠিত গুঠিয়ার বায়তুল আমান জামে মসজিদে দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন বরিশাল-২ আসনের বিজয়ী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। এছাড়া মেহেন্দিগঞ্জের পাতারহাট আব্দুল্লাহপুর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন বরিশাল-৪ আসনের বিজয়ী প্রার্থী রাজিব আহসান। মুলাদীতে দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন বরিশাল-৩ আসনের মো: জয়নুল আবেদীন। এছাড়াও বিভিন্ন নেতাদের উদ্যোগে দোয়া মোনাজাত করা হয়েছে।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে ডিবির অভিযান, ২০০ পিস ইয়াবাসহ তরুণী আটক
Image
‘বিদায় পৃথিবী’ লিখে গ্রীন টিভির সাংবাদিক সাকিনের আত্মহত্যা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১