Current Bangladesh Time
সোমবার জুন ৮, ২০২৬ ৫:৩৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » টি-টোয়েন্টি বিশ্বকাপে অঘটন, অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলো জিম্বাবুয়ে 
Friday February 13, 2026 , 3:51 pm
Print this E-mail this

লক্ষ্য ছিল ১৭০ রানের, ২৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপে অঘটন, অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলো জিম্বাবুয়ে


মুক্তখবর খেলাধুলা ডেস্ক : ১৯তম ওভারে ব্লেসিং মুজারাবানির শিকার হয়ে ফিরলেন অস্ট্রেলিয়ার শেষ ভরসা ম্যাট রেনশ। জিম্বাবুয়ের জয় নিশ্চিত হয়ে গেলো তখনই। ৮ বলে ৩১ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। হাতে ২ উইকেট। অজিরা আর পারেনি। কলম্বোতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে বড় অঘটনের জন্ম দিলো জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল ১৭০ রানের। ২৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। সেখান থেকে ৫৯ বলে ৭৭ রানের জুটিতে গ্লেন ম্যাক্সওয়েল আর ম্যাট রেনশ বিপদ কাটিয়ে উঠেছিলেন। কিন্তু ৩২ বলে ৩১ রানে ম্যাক্সওয়েল বোল্ড হলে ফের চাপে পড়ে অস্ট্রেলিয়া। মার্কাস স্টয়নিস, ডোয়ারসুইশরা দ্রুত ফিরে যান। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের মুজারাবানি ৪টি আর ব্র্যাড ইভান্স নেন ৩টি উইকেট। এর আগে ব্রায়ান বেনেটের অপরাজিত হাফসেঞ্চুরিতে ভর করে ২ উইকেটে ১৬৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় জিম্বাবুয়ে। ওপেনার বেনেট ৫৬ বলে ৭ বাউন্ডারিতে করেন অপরাজিত ৬৪ রান। আরেক ওপেনার তাদিওয়ানাশে মারুমানি ২১ বলে ৩৫, রায়ান বার্ল ৩০ বলে ৩৫ আর শেষদিকে সিকান্দার রাজা ১৩ বলে করেন অপরাজিত ২৫ রান।




Archives

Image
ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ
Image
বরিশাল মেডিকেলে ৬ দফা দাবিতে কর্মবিরতিতে শিক্ষানবীশ চিকিৎসকরা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের
Image
প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড
Image
বরিশালে ছিনতাইয়ের ঘটনায় কে এম সি হাসপাতাল ও পুলিশের বিরুদ্ধে অভিযোগ