Current Bangladesh Time
রবিবার আগস্ট ৩০, ২০২৬ ৩:৫০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল-৩ আসনে পিছিয়ে ফুয়াদ, এগিয়ে জয়নুল আবেদীন 
Thursday February 12, 2026 , 10:29 pm
Print this E-mail this

১২৭টি কেন্দ্রের মধ্যে ঘোষিত ৯৯টি কেন্দ্রে ঘোষিত ফলাফলে

বরিশাল-৩ আসনে পিছিয়ে ফুয়াদ, এগিয়ে জয়নুল আবেদীন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল-৩ আসনে ১২৭টি কেন্দ্রের মধ্যে ঘোষিত ৯৯টি কেন্দ্রে ঘোষিত ফলাফলে এগিয়ে আছে বিএনপি। এই আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন পেয়েছেন ৬৩ হাজার ১৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ পেয়েছেন ৪৯ হাজার ৯৩৬ ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এই ফলাফল পাওয়া যায়। এর আগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নতুন বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে ভোটাররা উৎসাহ-উদ্দীপনা নিয়ে ব্যালট পেপারের মাধ্যমে তাদের রায় প্রদান করেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল এই নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ২৯ জন; যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট