Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২০, ২০২৬ ২:১০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে এবি পার্টির নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ 
Wednesday February 11, 2026 , 8:31 pm
Print this E-mail this

থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা

বরিশালে এবি পার্টির নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাবুগঞ্জে আমার বাংলাদেশ (এবি) পার্টির নির্বাচনী কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এবি পার্টির সাধারণ সম্পাদক ও ১১ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বরিশাল বিমানবন্দর থানায় অভিযোগ করেছেন। বরিশাল জেলা এবি পার্টির সদস্য সচিব জি এম রাব্বী বলেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে ঈগল প্রতীকে নির্বাচন করছেন। বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নে তাঁর নির্বাচনী কার্যালয় রয়েছে। আজ বুধবার দলের নেতা-কর্মীরা ওই কার্যালয়ে বসে আলোচনা করছিলেন। বেলা ১১টার দিকে ১০-১২টি মোটরসাইকেলে বিএনপি ও ছাত্রদলের ২০-২৫ নেতা-কর্মী কার্যালয়ে প্রবেশ করে এবি পার্টির নেতা-কর্মীদের মারধর করেন। পরে কর্মীদের বের করে কার্যালয় ভাঙচুর করেন তারা। উপজেলা বিএনপির আহ্বাক সুলতান আহমেদ খান বলেন, বিএনপি কিংবা ছাত্রদলের নেতা-কর্মীরা কোনো প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ভাঙচুর করেনি। ঈগল প্রতীকের প্রার্থী পরাজিত হওয়ার ভয়ে মিথ্যা অভিযোগ করে নির্বাচন বিতর্কিত করার চেষ্টা করছেন। বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান বলেন, এবি পার্টির প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ তার নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও কর্মীদের মারধরের বিষয়ে অভিযোগ করেছেন। থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




Archives

Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি
Image
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
Image
কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি