Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২, ২০২৬ ১:০৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » চাঁদাবাজদের কবল থেকে মুক্তি পেতে হাতপাখায় ভোট দিন : মুফতী ফয়জুল করীম 
Sunday February 8, 2026 , 8:17 pm
Print this E-mail this

সৎ, ন্যায়ভিত্তিক ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে : মুফতী ফয়জুল করীম

চাঁদাবাজদের কবল থেকে মুক্তি পেতে হাতপাখায় ভোট দিন : মুফতী ফয়জুল করীম


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালকে চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসমুক্ত করতে হাতপাখায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম। বরিশাল শহীদ মিনার প্রাঙ্গণে ৮ ফেব্রুয়ারি বিকেলে হাতপাখা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বরিশাল আজ চাঁদাবাজদের কবলে জর্জরিত। সাধারণ মানুষ নিরাপত্তাহীন। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে সৎ, ন্যায়ভিত্তিক ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। সেই লক্ষ্যে সবাইকে হাতপাখায় ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি আরও বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমি নির্বাচিত হলে জনগণের জানমাল ও সম্মান রক্ষায় আপোসহীন থাকবো এবং কোনো ধরনের চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবেনা। সমাবেশ শেষে শহীদ মিনার এলাকা থেকে শুরু হয়ে সদর রোড, বাজার রোড, চকবাজার এলাকায় একটি শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।




Archives

Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে নাসরিনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি
Image
শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে : নুরুল হক নুর
Image
শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে বরিশালে স্মরণানুষ্ঠান
Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা