Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১, ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিপুল পরিমাণ গাঁজাসহ তৃতীয় লিঙ্গের মাদক কারবারি আটক 
Thursday January 29, 2026 , 6:01 pm
Print this E-mail this

চক্রটির দীর্ঘদিন থেকে ঢাকা-কুয়াকাটা রুটের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ

বরিশালে বিপুল পরিমাণ গাঁজাসহ তৃতীয় লিঙ্গের মাদক কারবারি আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের (হিজড়া সম্প্রদায়) একজনকে আটক করা হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে বুধবার (জানুয়ারি ২৮) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে তল্লাশি অভিযানকালে কৌশিক (২৫) নামের তৃতীয় লিঙ্গের ওই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই চক্রটি দীর্ঘদিন থেকে ঢাকা-কুয়াকাটা রুটের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত গাঁজা ও গ্রেপ্তারকৃত তৃতীয় লিঙ্গের কৌশিককে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকের বিরুদ্ধে অভিযান এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা পেশাদারিত্ব ও দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের যৌথ ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।




Archives

Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার