Current Bangladesh Time
শনিবার জুলাই ১৮, ২০২৬ ৫:২৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ‘তথ্য অধিকার নিশ্চিতকরণে করণীয়’ শীর্ষক সভা 
Monday January 12, 2026 , 7:11 pm
Print this E-mail this

আয়োজনে স্বেচ্ছাসেবী ও যুব নেতৃত্বাধীন সংগঠন লাল সবুজ সোসাইটি

বরিশালে ‘তথ্য অধিকার নিশ্চিতকরণে করণীয়’ শীর্ষক সভা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : তথ্য অধিকার আইন বাস্তবায়ন ও নাগরিকদের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিতকরণে করণীয় বিষয়ে বরিশালে টাউনহল সভা অনুষ্ঠিত হয়েছে। অধিকারকর্মী, সুশীল সমাজ, যুব সংগঠন, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয় সোমবার (১২ জানুয়ারি) বরিশালের প্যাভিলিয়ন কনভেনশন হলে। ‘তথ্য অধিকার নিশ্চিতকরণে করণীয়’ শীর্ষক এ সভার আয়োজন করে স্বেচ্ছাসেবী ও যুব নেতৃত্বাধীন সংগঠন লাল সবুজ সোসাইটি। এতে সহযোগিতা করে দ্য এশিয়া ফাউন্ডেশন এবং অর্থায়ন করে যুক্তরাজ্য সরকারের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)। সভায় তথ্য অধিকার আইন বাস্তবায়নের বর্তমান চিত্র, সরকারি তথ্য প্রাপ্তিতে নাগরিকদের অধিকার, সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব ও ভূমিকা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, তথ্য অধিকার নিশ্চিত হলে সুশাসন সুদৃঢ় হয় এবং রাষ্ট্র ও নাগরিকের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি পায়। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, তথ্য অধিকারকর্মী, শিক্ষক, যুব সংগঠনের সদস্য, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। আলোচকরা তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, তথ্য চাওয়া ও পাওয়ার অধিকার প্রতিটি নাগরিকের মৌলিক অধিকারের অন্যতম হলেও কাঠামোগত দুর্বলতা, অসচেতনতা ও তথ্য প্রাপ্তির প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞতার কারণে অনেক নাগরিক এ অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মহসিনা হোসেন বলেন, “সময় এগিয়ে যাচ্ছে, কিন্তু প্রযুক্তির সঠিক ব্যবহার এখনো নিশ্চিত হয়নি। তথ্যকে মানুষের কাছে সহজলভ্য করতে উঠান বৈঠক, লিফলেট বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক পেজের কার্যকর ব্যবহার জরুরি।” সহকারী তথ্য অফিসার মৃদুল চৌধুরী বলেন, “তথ্য অধিকার আইন একটি ব্যতিক্রমধর্মী ও প্রভাবশালী আইন।

সরকার প্রণয়ন করলেও জনগণ সরাসরি এই আইন ব্যবহার করতে পারে। তথ্য চাইলে প্রশাসন তা দিতে বাধ্য।” এছাড়া সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি সাজ্জাদ পারভেজ তথ্য অধিকার বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এর আগে লাল সবুজ সোসাইটির প্রজেক্ট অফিসার মোমেনা সিফা রুমকি সভার লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সভা থেকে বেশ কয়েকটি সুপারিশ উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—তৃণমূল পর্যায়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার, তথ্য প্রদানকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ বৃদ্ধি এবং নাগরিকদের তথ্য আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরও সক্রিয়ভাবে অবহিত করা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সভা থেকে প্রাপ্ত সুপারিশগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে, যাতে তথ্য অধিকার আইন কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে নাগরিকদের তথ্যপ্রাপ্তি আরও সহজ ও নিশ্চিত করা যায়।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে ডিবির অভিযান, ২০০ পিস ইয়াবাসহ তরুণী আটক
Image
‘বিদায় পৃথিবী’ লিখে গ্রীন টিভির সাংবাদিক সাকিনের আত্মহত্যা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১