Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ৫, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অনিয়মকে তুলে ধরাই হচ্ছে সাংবাদিকদের দায়িত্ব : জহির উদ্দিন স্বপন 
Monday January 5, 2026 , 5:31 pm
Print this E-mail this

জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী তিনি

অনিয়মকে তুলে ধরাই হচ্ছে সাংবাদিকদের দায়িত্ব : জহির উদ্দিন স্বপন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন-‎সাংবাদিকতা একটি মহান পেশা। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সকল অন্যায়-অনিয়মকে তুলে ধরাই হচ্ছে সাংবাদিকদের মূল দায়িত্ব। বরিশালের গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি ও প্রেসক্লাবের নবীন-প্রবীণ সদস্যদের সাথে রবিবার উপজেলার সরিকলস্থ নিজ বাসভবনে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় গৌরনদী প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আশা প্রকাশ করে বলেছেন-গৌরনদী প্রেসক্লাব সবসময় স্বাধীন ও সাহসী সাংবাদিকতার প্রতীক হিসেবে কাজ করবে।

প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, আসাদুজ্জামান রিপন, আহছান উল্লাহ, বিশ্বজিত সরকার বিপ্লব, সহ-সভাপতি এম আলম, সাবেক সহসভাপতি মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক এসএম জুলফিকার, সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ সরদার, উত্তম দাস, সহ-সাধারণ সম্পাদক আমিনা আকতার সোমা, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী বাবু, প্রচার সম্পাদক হাসান মাহমুদ প্রমুখ।




Archives

Image
বরিশালে ৩৫ হাজার টাকায় শিশু বিক্রি, স্কুলশিক্ষিকাসহ কারাগারে ৩ নারী
Image
বরিশালে পীরের কবর জেগে ওঠার সব নাটক আর প্রতারণার আসল রহস্য ফাঁস!
Image
মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশালের চিকিৎসক
Image
অবৈধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে কারখানায় অভিযান
Image
৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম