Current Bangladesh Time
বুধবার অক্টোবর ২১, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ 
Monday December 22, 2025 , 4:17 pm
Print this E-mail this

গৌরনদী-আগৈলঝাড়া আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম জহির উদ্দিন স্বপন

বরিশাল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম জহির উদ্দিন স্বপনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা। সোমবার (ডিসেম্বর ২২) বিকেলে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: ইব্রাহীমের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন-বিএনপির আইন বিষয়ক উপ-কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট একেএম রেজাউল ফিরোজ রিন্টু, প্রচার বিষয়ক উপ-কমিটির প্রধান সমন্বয়ক রফিকুল ইসলাম কাজল, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শফিকুর রহমান শরীফ স্বপন, সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ সহ অন্যান্য নেতাকর্মীরা।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা