Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৮:২৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে খানসন্স টেক্সটাইল মিলে আগুন 
Friday December 5, 2025 , 11:17 pm
Print this E-mail this

এসি মেরামতের সময় একটি তার থেকে শর্ট সার্কিট

বরিশালে খানসন্স টেক্সটাইল মিলে আগুন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিসিক শিল্পনগরীর খানসন্স টেক্সটাইল মিলের একটি সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (ডিসেম্বর ৫) বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, এতে কর্মরত দেড় শতাধিক শ্রমিক আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। আসমা নামের এক নারী শ্রমিক জানান, কারখানার ভেতরে এসি মেরামতের সময় একটি তার থেকে শর্ট সার্কিট হয়।

সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।আরেক শ্রমিক নাদিম বলেন, দুপুরের বিরতির কিছু সময় আগে আগুন লাগে। বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। এসময় শ্রমিকরা ছুটোছুটি করে। তিনি অভিযোগ করেন, প্রতিষ্ঠানটির অগ্নিনির্বাপক যন্ত্র দীর্ঘদিন ধরে অচল থাকায় আগুন নেভাতে প্রথমদিকে বেগ পেতে হয়। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লাগে। কারখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানান তিনি। এদিকে খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো: ফারুক হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে সময় লাগবে। কারখানার ম্যানেজার যতীন্দ্রনাথ মিস্ত্রি বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়ে। আমরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিই। তাদের তৎপরতায় বড় ধরণের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।’




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ