Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১২:১১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সিটি মেয়র সাদিক আবদুল্লাহকে নিয়ে বরিশালকে মিনি সিঙ্গাপুর করবো-জাহিদ ফারুক 
Monday December 24, 2018 , 1:25 pm
Print this E-mail this

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ৩০ ডিসেম্বর সারাদিন নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি

সিটি মেয়র সাদিক আবদুল্লাহকে নিয়ে বরিশালকে মিনি সিঙ্গাপুর করবো-জাহিদ ফারুক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, বরিশালের মানুষ মজিবর রহমান সরোয়ারকে ৪বার এমপি বানিয়েছে। কিন্তু তিনি বরিশালের কোনো উন্নয়ন করতে পারেননি। আমাকে জনগণ একবার সুযোগ দিলে সিটি মেয়র সাদিক আবদুল্লাহকে নিয়ে বরিশালকে মিনি সিঙ্গাপুর করবো। বরিশাল নগরীর সিটি হকার্স মার্কেট ও লঞ্চঘাট এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ৩০ ডিসেম্বর সারাদিন নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান জাহিদ ফারুক শামীম। বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতারের বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে না। নির্বাচনে নিরাপত্তার স্বার্থে বিভিন্ন মামলার তালিকাভুক্ত আসামি ও সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে। এটা পুলিশের রুটিন মাফিক কাজ। এখানে আওয়ামী লীগের কী করার আছে? এ সময় জাহিদ ফারুক শামীমের সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় অংশ নেন।




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ