Current Bangladesh Time
সোমবার জুন ৮, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কুয়াকাটা সৈকতে ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ 
Friday August 1, 2025 , 4:51 pm
Print this E-mail this

শরীরের কিছু অংশ গলে গেছে, কয়েক দিন আগে মারা গেছে

কুয়াকাটা সৈকতে ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে নজরুল ইসলাম (৬০) নামের এক জেলের মরদেহ ভেসে এসেছে। শুক্রবার (১ আগস্ট) সকালে স্থানীয়রা সৈকতের মীরা বাড়িসংলগ্ন বঙ্গোপসাগরে লাশটি দেখতে পান। তাৎক্ষণিক কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়িতে সংবাদ দিলে তারা এসে লাশটি উদ্ধার করেন। স্থানীয় বাসিন্দা মনসুর হাওলাদার বলেন, সকালে আমি কুয়াকাটা যাচ্ছিলাম। তখন দেখি সৈকতে লাশটি পড়ে আছে। শরীরের কিছু অংশ গলে গেছে। কয়েক দিন আগে মারা গেছে হয়তো। জানা গেছে, মৃত নজরুল ইসলাম হাওলাদার (৬০) পেশায় একজন জেলে ছিলেন। কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া ৮নং ওয়ার্ডের মৃত তাজেম আলী হাওলাদারের ছেলে। কয়েকদিন আগে মাছ শিকারের জন্য সাগরে গিয়ে প্রবল ঝড়ের কবলে পড়ে ট্রলারটি সমুদ্রে নিমজ্জিত হয়। এ সময় ট্রলারে থাকা ১৫ জেলের ৬ জন নিখোঁজ হন। কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরনে কালো রঙের একটি রেইনকোট ছিল। নিহতের ছেলে নাসির হাওলাদার পরিচয় নিশ্চিত করেন। মরদেহটি উদ্ধার করে বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।




Archives

Image
ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ
Image
বরিশাল মেডিকেলে ৬ দফা দাবিতে কর্মবিরতিতে শিক্ষানবীশ চিকিৎসকরা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের
Image
প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড
Image
বরিশালে ছিনতাইয়ের ঘটনায় কে এম সি হাসপাতাল ও পুলিশের বিরুদ্ধে অভিযোগ