Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ২৮, ২০২৬ ১২:০২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কুমিল্লায় বিএনপি-এনসিপি সংঘর্ষ 
Wednesday July 30, 2025 , 8:17 pm
Print this E-mail this

সাংবাদিকসহ আহত অন্তত ১৫ জন

কুমিল্লায় বিএনপি-এনসিপি সংঘর্ষ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। বুধবার (৩০ জুলাই) বিকালে মুরাদনগর উপজেলার আল্লাহ্’র চত্বরে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে বিকালে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে এনসিপি। মিছিল শেষে যাওয়ার পথে পেছন দিক থেকে কিছু লোকের উসকানিতে দু’পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। তবে কোনো পুলিশ সদস্য আহত হয়েছে এমন খবর পাওয়া যায়নি। এদিকে বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আসিফ মাহমুদের নির্দেশে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি চলছিল তাদের। এসময় এনসিপির লোকজনই অতর্কিত হামলা চালালে সংঘাত বাধে।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট