Current Bangladesh Time
সোমবার আগস্ট ১০, ২০২৬ ৪:৩৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, মিনি ট্রাক জব্দ 
Wednesday July 9, 2025 , 7:10 pm
Print this E-mail this

আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

বরিশালে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, মিনি ট্রাক জব্দ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ১০ কেজি গাঁজাসহ মো: শাহিন হাওলাদার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় গাঁজা বিক্রির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়। মঙ্গলবার (জুলাই ৮) রাত সাড়ে ১১ টার দিকে নগরীর রুপাতলী পুলিশ লাইন সংলগ্ন বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। বুধবার (জুলাই ৯) এক ই-মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। আটক মো: শাহিন হাওলাদার ঝালকাঠির রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের আতাউল মিয়ার বাসার ভাড়াটিয়া মো: জলিল হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে নগরীর রুপাতলী পুলিশ লাইন সংলগ্ন বটতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওসি সগির হোসেনের নেতৃত্বে এসআই মো: রাকিব হোসাইন, এসআই মো: মেহেদী হাসান, এএসআই মহসিন সবুজ ও এএসআই মো: কবির হোসেনের সমন্বয়ে গঠিত বিশেষ আভিযানিক টিম অভিযান চালিয়ে মো: শাহিন হাওলাদারকে আটক করেন। এ সময় গাঁজা বিক্রির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মিনি ট্রাকটিও জব্দ করা হয়। এ ঘটনায় আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




Archives

Image
আগামী ৫ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের মেগা পরিকল্পনা গ্রহণ : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
Image
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
Image
ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ভাসমান বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
Image
লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত
Image
বরিশালে কাউনিয়া থানা পুলিশের অভিযান, বিপুলসংখ্যক দেশীয় অস্ত্রসহ আটক ২