Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ২৩, ২০২৬ ৯:৪০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীবাহী বাসকে জরিমানা 
Tuesday June 3, 2025 , 7:29 pm
Print this E-mail this

যাত্রীদের সঙ্গে অসৎ আচরণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা

পিরোজপুরে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীবাহী বাসকে জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কয়েকটি বাসকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (জুন ৩) বিকেলে জেলা প্রশাসন ও বিআরটিএ’র উদ্যোগে বাইপাস সড়কে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর বিআরটিএর সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেন জানান, বিভিন্ন পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রীদের সঙ্গে অসৎ আচরণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে বেশ কয়েকটি গাড়িকে অতিরিক্ত ভাড়া আদায় ও হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় জরিমানা করা হয়েছে। আমাদের এ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ঈদের পূর্ব এবং ঈদ পরবর্তী সময় পর্যন্ত চলমান থাকবে।




Archives

Image
বরিশালে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার!
Image
বরিশালে হিন্দু যুবককে খাসির কাচ্চির বদলে গরুর মাংস পরিবেশনের অভিযোগ
Image
বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
Image
কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা