Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » খালেদা জিয়ার দাফনের প্রস্তুতি শুরু 
Tuesday December 30, 2025 , 12:39 pm
Print this E-mail this

স্বামীর পাশেই শেষ শয্যা, চলছে মাপজোক

খালেদা জিয়ার দাফনের প্রস্তুতি শুরু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দাফনের প্রস্তুতি শুরু হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার ও দল। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকেই শহীদ জিয়ার মাজার প্রাঙ্গণে কবরের মাপজোকের কাজ শুরু হয়েছে। ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

দলীয় সূত্র জানিয়েছে, পারিবারিকভাবে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, খালেদা জিয়ার জীবনসঙ্গী জিয়াউর রহমানের কবরের পাশেই তাঁকে চিরশায়িত করা হবে।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি স্থানের পাশে নির্ধারিত একটি গোলাকার স্থানের ভেতরেই বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন করা হবে। এ উদ্দেশ্যে সেখানে প্রয়োজনীয় কাজ ইতোমধ্যে শুরু করেছেন সংশ্লিষ্টরা। ওসি মনিরুল ইসলাম আরও বলেন, জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে গোলাকার বৃত্তাকার স্থানে বেগম খালেদা জিয়াকে দাফনের জন্য কাজ চলছে।




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার