Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ১৯, ২০২৬ ২:৩২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন 
Monday January 5, 2026 , 7:39 pm
Print this E-mail this

চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ

আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে জামিন দিয়েছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অমিত কুমার দে তার জামিন মঞ্জুর করেন। গাজীপুর আদালত পরিদর্শক আব্দুল মান্নান জানান, কালিয়াকৈর থানার একটি মামলায় তাহরিমা জান্নাত সুরভীর বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈয়দ ফজলুল মাহাদী দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওই রিমান্ড আদেশের বিরুদ্ধে তাহরিমা জান্নাত সুরভীর পক্ষে তার আইনজীবী গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে রিভিশন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাহরিমা জান্নাত সুরভীকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকার মো. সেলিমের মেয়ে। গত ২৪ ডিসেম্বর রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাহরিমাকে গ্রেপ্তার করে। তাহরিমার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামের এক যুবক মামলা দায়ের করেন। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলায় তাহরিমার বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় এবং ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ আনা হয়েছে।




Archives

Image
জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি
Image
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
Image
কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
Image
রাজশাহীতে একটি ফ্ল্যাট থেকে নারীসহ ওসি আটক
Image
সোমবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী