Current Bangladesh Time
বুধবার আগস্ট ৫, ২০২৬ ১০:১৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সাড়ে ৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ 
Thursday January 1, 2026 , 6:07 pm
Print this E-mail this

ছাত্র-ছাত্রীরা নতুন পাঠ্যবই হাতে পেয়ে মহা আনন্দে বাড়ি ফিরেছে

বরিশালে সাড়ে ৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের ৪২ উপজেলার প্রায় সাড়ে ৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ের ৭ লাখ ২৮ হাজার ছাত্র-ছাত্রীর মাঝে নতুন বছরের প্রথম দিনেই বিনামূল্যে পাঠ্যবই বিতরণ শুরু হয়েছে। ইংরেজি নববর্ষের প্রথম দিনে উপস্থিত শতভাগ ছাত্র-ছাত্রীরা নতুন পাঠ্যবই হাতে পেয়ে মহা আনন্দে বাড়ি ফিরেছে। এর আগে, ৩০ ডিসেম্বর এ অঞ্চলের প্রায় সব প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের চুড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। বৃহস্পতিবার নতুন বছরের প্রথম দিনে বরিশাল বিভাগের ৬ হাজার ২৩৯টি প্রাথমিক বিদ্যালয়ে এ বই বিতরণ উৎসব পালিত হয়েছে।

বিভাগের প্রাথমিক বিদ্যালয় সমুহের ৭ লাখ ২৭ হাজার ৪৮৭ ছাত্র-ছাত্রীর জন্য যে ৪২ লাখ ৩৮ হাজার ২৭২টি পাঠ্যবই প্রয়োজন ছিল, তার পুরোটাই ইতোপূর্বে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে পৌছে দেয়া হয়েছে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক জানিয়েছেন। বৃহস্পতিবার বই বিতরণকালে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই অনেকটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। নতুন বছরের প্রথম দিনেই ৯৫ ভাগেরও বেশী ছাত্রছাত্রী পাঠ্যবই গ্রহণ করেছে বলে জানা গেছে।




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার