Current Bangladesh Time
বৃহস্পতিবার জুন ২৫, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ‘শয়তানের নিঃশ্বাস’ ছড়িয়ে নারী ব্যবসায়ীর সর্বস্ব লুট 
Wednesday April 9, 2025 , 4:19 pm
Print this E-mail this

সিসি ফুটেজ দেখে চক্রের সদস্যদের সনাক্ত করার চেষ্টা চলছে-ওসি

বরিশালে ‘শয়তানের নিঃশ্বাস’ ছড়িয়ে নারী ব্যবসায়ীর সর্বস্ব লুট


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর বটতলা এলাকায় ‘শয়তানের নিঃশ্বাস’ ছড়িয়ে এক নারী ব্যবসায়ীর সর্বস্ব লুটে নিয়েছে প্রতারক চক্র। গত ২৯ মার্চ বিকেলে ওই এলাকার আদম আলী হাজী গলিতে ফেবরিকা কাপুরের দোকানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী একই গলির বাসিন্দা সিদ্দিকুর রহমানের স্ত্রী খায়রুন জাহান (৩৫)। তিনি পেশায় একজন ক্ষুদ্র উদ্যোক্তা। এ ঘটনায় ৩০ মার্চ খায়রুন জাহান বাদী হয়ে কোতয়ালি মডেল থানায়  একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী বলেন, ২৯ মার্চ বিকেলে পৌনে ৪ টার দিকে অজ্ঞাত দুই জন ব্যক্তি মোটর সাইকেলে এসে আমার নগরীর বটতলা এলাকার ফেবরিকা কাপুরের দোকানে প্রবেশ করে নিজেদের একই এলাকার বাসিন্দা পরিচয় দিয়ে যাকাতের জন্য কিছু ড্রেস নেয়ার কথা বলে। পরে তারা সেই ড্রেস তাদের স্ত্রীকে দেখিয়ে আনবে বললে আমি রাজি হই না। কিছুক্ষণ পর তারা যা বলে তাই শুনি। এ সুয়োগে প্রতারকচক্র ৩০ হাজার টাকার মুল্য ২০ পিস ড্রেস নিয়ে যায়। কয়েক ঘন্টা পর স্বাভাবিক হলে বুঝতে পারি আমি প্রতারক চক্রের খপ্পরে পড়েছি। পরের দিন ৩০ মার্চ এই ঘটনায় অজ্ঞাত দুই ব্যক্তিকে অভিযুক্ত করে কোতয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, সিসি ফুটেজ দেখে চক্রের সদস্যদের সনাক্ত করার চেষ্টা চলছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই তাদের গ্রেফতার করতে সক্ষম হবো।




Archives

Image
বরিশালে সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
Image
বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীন
Image
বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০
Image
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
Image
পিরোজপুরের কাউখালীতে পুলিশের অভিযান, ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার