Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ২০, ২০২৬ ৭:০৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আবাসিক হোটেলে সাতক্ষীরার কাটাখালি হাইওয়ে থানার ওসির মৃত্যু 
Tuesday April 8, 2025 , 7:51 pm
Print this E-mail this

তিনি ২০১১ সালে ৩২তম আউট সাইট ক্যাডারে সাব-ইন্সপেক্টর পদে পুলিশে যোগদান করেন

বরিশালে আবাসিক হোটেলে সাতক্ষীরার কাটাখালি হাইওয়ে থানার ওসির মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর আবাসিক হোটেলে স্ট্রোকে সাতক্ষীরার কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের হোসেনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর সদর রোডের হোটেল সামসে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ইন্সপেক্টর জোবায়ের সাতক্ষীরার কাটাখালি হাইওয়ে থানায় কর্তব্যরত ছিলেন। মঙ্গলবার বরিশাল আদালতে একটি মামলার সাক্ষী দিতে এসেছিলেন তিনি। হোটেল সামসে অবস্থানকালে দুপুর ১২টার দিকে জোবায়ের অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উপস্থিত লোকজন হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক জোবায়েরকে মৃত ঘোষণা করেন। মৃত জোবায়ের হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার আহম্মেদ হোসেনের ছেলে। তিনি ২০১১ সালে ৩২তম আউট সাইট ক্যাডারে সাব-ইন্সপেক্টর পদে পুলিশে যোগদান করেন। বুধবার জোবায়ের হোসেনের লাশ গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।




Archives

Image
বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে রেস্তোরাঁ পরিচালনা করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত রেঞ্জ ডিআইজি
Image
কে হবেন নগর পিতা? সরগরম ৩০ ওয়ার্ডের রাজনীতি
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
Image
বরগুনার পায়রায় নদীতে গোসলে নেমে চোখের পলকেই স্রোতে ভেসে গেল স্কুলছাত্রী