Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ২০, ২০২৬ ১০:২৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের বানারীপাড়ায় নিখোঁজ শিশু মালিহার মরদেহ ৪১ ঘন্টা পর উদ্ধার 
Friday April 4, 2025 , 6:41 pm
Print this E-mail this

নানা বাড়ির জম্বদ্বীপ খালে গোসল করতে নামলে জোয়ারের তীব্র স্রোতে সে তলিয়ে যায়

বরিশালের বানারীপাড়ায় নিখোঁজ শিশু মালিহার মরদেহ ৪১ ঘন্টা পর উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বানারীপাড়ায় খালে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ শিশু মালিহা’র (৮) মরদেহ ৪১ ঘন্টা পরে সন্ধ্যা নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার (এপ্রিল ৪) ভোর ৬টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের বুড়িহারী এলাকায় ইটভাটা সংলগ্ন সন্ধ্যা নদীতে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা স্বজনদের খবর দেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে মালিহার নানা বাড়ি উপজেলার সদর ইউনিয়নের জম্বদ্বীপ হ্যালিপ্যাড সংলগ্ন মাছরং গ্রামে নিয়ে আসা হয়। এসময় সেখানে তাঁর বাবা-মা, তিন ভাই ও নানিসহ স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তাদের কান্না-আহাজারি উপস্থিত সবাইকে কাঁদায়। সে বানারীপাড়া সদর ইউনিয়নের মাছরং গ্রামের মৃত বাদশা খানের নাতনি ও মৎস্যজীবী মো: রাসেলে মেয়ে। সপরিবারে নানা বাড়িতে থেকে মালিহা স্থানীয় জম্বদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়তো। মালিহার মামা পলাশ খান জানান, চাঁদপুরের মতলব উপজেলার নারায়নপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে দাফনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, বুধবার (এপ্রিল ২) দুপুর ১টার দিকে নানা বাড়ির সামনে জম্বদ্বীপ খালে গোসল করতে নামলে জোয়ারের তীব্র স্রোতে সে তলিয়ে যায়। এসময় একত্রে গোসল করতে যাওয়া অন্য শিশুদের ডাকচিৎকার শুনে দৌড়ে এসে বাবা-মা ও দুই খালা মালিহাকে চোখের সামনে তলিয়ে যেতে দেখে তারা খালের পানিতে ঝাঁপ দিয়ে তাঁকে উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে কয়েক ঘন্টা চেষ্টা করেও তাঁর কোন সন্ধান পাননি। বৃহস্পতিবারও (এপ্রিল ৩) দিনভর সন্ধ্যা নদী ও ওই শাখা খালের বানারীপাড়া ও সীমান্তবর্তী স্বরূপকাঠি উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকটি ট্রলার নিয়ে স্বজনরা মালিহার মরদেহের খোঁজ করে পাননি। প্রায় ৪১ ঘন্টা পরে শুক্রবার (এপ্রিল ৪) ভোরে সন্ধ্যা নদীতে তাঁর মরদেহ ভেসে ওঠে।




Archives

Image
বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে রেস্তোরাঁ পরিচালনা করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত রেঞ্জ ডিআইজি
Image
কে হবেন নগর পিতা? সরগরম ৩০ ওয়ার্ডের রাজনীতি
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
Image
বরগুনার পায়রায় নদীতে গোসলে নেমে চোখের পলকেই স্রোতে ভেসে গেল স্কুলছাত্রী