Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ২০, ২০২৬ ৯:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ১৩ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ 
Saturday April 5, 2025 , 7:21 pm
Print this E-mail this

আটককৃত জহিরকে আদালতে প্রেরণ করা হয়েছে

বরিশালে ১৩ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের গৌরনদীতে ১৩ লিটার চোলাই মদসহ জহির হাওলাদার (৪০) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। শনিবার সকালে উপজেলার মাহিলাড়া বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত জহির মাহিলাড়া ইউনিযনের ভীমেরপাড় গ্রামের আব্দুল জব্বার হাওলাদারের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, শনিবার সকালে বাঘার গ্রামের মদ বিক্রেতা খোকন দেওয়ানের ১৩ লিটার চোলাই মদ ভ্যানযোগে মাহিলাড়া বাজারে নিয়ে আসে জহির। এসময় স্থানীয় জনতা তাকে হাতেনাতে আটক করে পুলিশ খবর দেয়। পরে পুলিশ জহিরকে আটক করে থানায় নিয়ে যায়। গৌরনদী মডেল থানার ওসি মো: ইউনুস মিয়া জানান, এ ঘটনায় দু’জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটককৃত জহিরকে আদালতে প্রেরণ করা হয়েছে।facebook sharing button




Archives

Image
বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে রেস্তোরাঁ পরিচালনা করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত রেঞ্জ ডিআইজি
Image
কে হবেন নগর পিতা? সরগরম ৩০ ওয়ার্ডের রাজনীতি
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
Image
বরগুনার পায়রায় নদীতে গোসলে নেমে চোখের পলকেই স্রোতে ভেসে গেল স্কুলছাত্রী