Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ২১, ২০২৬ ৪:০৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আর দিল্লি নয়, অস্ট্রেলিয়ার ভিসা ঢাকাতেই 
Thursday March 20, 2025 , 2:39 pm
Print this E-mail this

ঢাকা হাইকমিশন থেকে ভিসা প্রসেস করবে অস্ট্রেলিয়া

আর দিল্লি নয়, অস্ট্রেলিয়ার ভিসা ঢাকাতেই


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশিদের জন্য ঢাকা হাইকমিশন থেকে ভিসা প্রসেস করবে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে টেলিফোন করেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। টেলিফোন আলাপে টনি বার্ক বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানান, অস্ট্রেলিয়া বাংলাদেশি নাগরিকদের জন্য দেশটির ঢাকা হাইকমিশন থেকে ভিসা প্রসেস করবে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, খুব শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর হবে। গত অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বাংলাদেশ সফরের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশটিকে বাংলাদেশ থেকে ভিসা প্রসেস করার অনুরোধ করেন। এর আগে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া নয়াদিল্লি থেকে করা হতো।




Archives

Image
বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে রেস্তোরাঁ পরিচালনা করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত রেঞ্জ ডিআইজি
Image
কে হবেন নগর পিতা? সরগরম ৩০ ওয়ার্ডের রাজনীতি
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
Image
বরগুনার পায়রায় নদীতে গোসলে নেমে চোখের পলকেই স্রোতে ভেসে গেল স্কুলছাত্রী