Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দিনমজুর বাশারকে হত্যায় শুটার রানা গ্রেপ্তার 
Tuesday March 11, 2025 , 7:37 pm
Print this E-mail this

হত্যাকাণ্ডের পর আসামিরা পালিয়ে আত্মগোপন করে

দিনমজুর বাশারকে হত্যায় শুটার রানা গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চাকু ও এন্টি কাটার দিয়ে কুপিয়ে দিনমজুর আবুল বাশার (৫০) কে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি মো: রানা ওরফে শুটার রানাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। গ্রেপ্তার মো: রানা ওরফে শুটার রানা ঝালকাঠির রাজাপুর উপজেলার ইন্দ্রপাশা এলাকার আব্দুস সালাম হাওলাদারের ছেলে। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র‍্যাব-৮’র সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান।এরআগে পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন লেবুবন এলাকা থেকে রানাকে গ্রেপ্তার করে র‍্যাব-৮’র সদস্যরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান জানান, গ্রেপ্তার রানা ওরফে শুটার রানাসহ মামলার অন্যান্য আসামিরা পরস্পর যোগাসাজশে গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় পূর্ব বিরোধের জের ধরে দিনমজুর আবুল বাশারকে রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর গ্রামের একটি রাস্তার ওপর ধারালো চাকু ও এন্টি কাটার দিয়ে এলোপাথারি কুপিয়ে ও পোঁচ দিয়ে গুরুত্বর জখম করে। ওইসময় দিনমজুর আবুল বাশার দৌড়ে রাস্তার পাশের একটি চায়ের দোকানে গিয়ে আশ্রয় নিলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে লোকজন আবুল বাশারকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। যে ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে পরের দিন ৩ ফেব্রুয়ারি ঝালকাঠি জেলার রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র‍্যাব কর্মকর্তা জানান, বিষয়টি র‍্যাব-৮, বরিশালের নজরে আসলে হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং ছায়াতদন্ত শুরু করে। তবে হত্যাকাণ্ডের পর আসামিরা পালিয়ে আত্মগোপন করে। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তারকৃত আসামির হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয়ে অধিনায়ক র‍্যাব-৮ বরিশাল এর নিকট একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে র‍্যাব-৮, বরিশাল আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উল্লেখ্য, ইতিপূর্বে র‍্যাব-৮, বরিশাল সফলভাবে অভিযান পরিচালনা করে উক্ত মামলার আরও ২ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন