Current Bangladesh Time
শনিবার জুন ১৩, ২০২৬ ৫:০৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে নাশকতা মামলায় আ.লীগ নেতা মাসুদ গ্রেপ্তার 
Thursday March 6, 2025 , 6:07 pm
Print this E-mail this

তাকে পিরোজপুরে আদালতে পাঠানো হয়েছে-ওসি মো: সোলায়মান, কাউখালী থানা

পিরোজপুরের কাউখালীতে নাশকতা মামলায় আ.লীগ নেতা মাসুদ গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কাজী মাসুদ ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। বৃহস্পতিবার (মার্চ ৬) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাশুরী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাউখালী থানার ওসি মো: সোলায়মান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত কাজী মাসুদ ইকবাল উপজেলা সদর ইউনিয়নের বাশুরী গ্রামের মৃত্যু কাজী শহিদুল ইসলামের ছেলে। তিনি উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি। কাউখালী থানার ওসি মো: সোলায়মান বলেন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মাসুদ ইকবালকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে পিরোজপুরে আদালতে পাঠানো হয়েছে।




Archives

Image
বিশ্বজুড়ে ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট!
Image
অলিম্পিক সিমেন্ট বন্ধের নেপথ্যে : ঋণ সংকট, বিদেশে সম্পদ, অর্থপাচার ও ভ্যাট জালিয়াতি!
Image
ডিবি ও ৪ থানার যৌথ অ্যাকশন : বরিশালে গ্রেফতার ২৯
Image
বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
Image
জুবায়ের এর পদক্ষেপে বন্ধ হল “এক্সপোজ অফ বরিশাল” পেইজ