Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ২১, ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ধর্ষণের শিকার সেই শিশুটিকে সিএমএইচে স্থানান্তর 
Saturday March 8, 2025 , 6:01 pm
Print this E-mail this

শিশুটির মৃত্যু নিয়ে কাউকে গুজব না ছড়ানোর অনুরোধ

ধর্ষণের শিকার সেই শিশুটিকে সিএমএইচে স্থানান্তর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে। শনিবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে একটি কার্ডিয়াক অ্যাম্বুলেন্সে শিশুটিকে সিএমএইচে নেয়া হয়। এর আগে বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের উপ-পরিচালক আশরাফুল আলম বলেন, মেডিকেল বোর্ডের সুপারিশে ও সমাজ কল্যাণ উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে শিশুটিকে ঢাকা সিএমএইচ এ স্থানান্তরের ব্যবস্থা নেয়া হচ্ছে। মেডিক্যাল টিম ও কার্ডিয়াক অ্যাম্বুলেন্স রয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা জেলা সদরের নান্দুয়ালী মাঠপাড়ায় বোনের শ্বশুরের ধর্ষণের শিকার হয় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শিশুটি। নির্যাতনের পর তাকে উদ্ধার করে প্রথম জেলা সদর হাসপাতালে নেয়া হয়। এরপর সেখান থেকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢামেকে নেয়া হয়। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থা খুবই খারাপ। তার জিসিএসের মাত্রা চারে নেমে এসেছে। শারীরিক অবস্থা অতি সঙ্কটাপন্ন, এখনও জ্ঞান ফেরেনি। তিনি জানান, হত্যার চেষ্টার সময় শিশুটি গলাতে যে আঘাত পেয়েছে সেটার জন্য নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। শরীরে জ্বর আছে এবং নিউমোনিয়ার সম্ভাবনা রয়েছে। শিশুটির মৃত্যু নিয়ে কাউকে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, সবাই তার জন্য দোয়া করুন।




Archives

Image
বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে রেস্তোরাঁ পরিচালনা করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত রেঞ্জ ডিআইজি
Image
কে হবেন নগর পিতা? সরগরম ৩০ ওয়ার্ডের রাজনীতি
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
Image
বরগুনার পায়রায় নদীতে গোসলে নেমে চোখের পলকেই স্রোতে ভেসে গেল স্কুলছাত্রী