Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৪:০১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » চবিতে ভাষা দিবসের প্ল্যাকার্ডে বানান ভুল! 
Friday February 21, 2025 , 10:17 am
Print this E-mail this

ত্রুটিযুক্ত প্ল্যাকার্ডগুলো দ্রুত অপসারণের নির্দেশ

চবিতে ভাষা দিবসের প্ল্যাকার্ডে বানান ভুল!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বসানো ভুল বানানের প্ল্যাকার্ডগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে। সেখানে থাকা ১১টি প্ল্যাকার্ডেই ভুল বানান দেখা গেছে। দেখা যায়, এসব প্ল্যাকার্ডে ‘বাংলাদেশের’ শব্দটি ‘বাংলাশের’, ‘কুঁড়ি’ শব্দটি ‘কুঁডি’, ‘ফেব্রুয়ারি’ শব্দটি ‘ফেব্রয়ারি’, এবং ‘তুমি’ শব্দটি ‘তুাম’ লেখা হয়েছে। এছাড়া, ‘একুশ মানে মাথা নত না করা’ বাক্যটিকে ‘একুশ মানি মাথা নথ না করা’ হিসেবে লেখা হয়েছে। এই কাজের তত্ত্বাবধানে থাকা প্রকৌশল দপ্তরের প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, ‘কাজগুলো করার জন্য যে সময়ের প্রয়োজন ছিল, তা আমরা পাইনি। তাই তাড়াহুড়ো করতে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত ভুল হয়েছে। আমরা আর্টম্যান দিয়ে এগুলো সংশোধন করছি’। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ত্রুটিযুক্ত প্ল্যাকার্ডগুলো দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। কী কারণে এমন ভুল হয়েছে, তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক