Current Bangladesh Time
শনিবার জুন ২৭, ২০২৬ ৭:৪৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলে গ্রেপ্তার : প্রেস সচিব 
Monday February 3, 2025 , 8:19 pm
Print this E-mail this

আওয়ামী লীগের লিফলেটে যেসব লেখা রয়েছে সেগুলো খুবই আপত্তিকর

আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলে গ্রেপ্তার : প্রেস সচিব


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের লিফলেট বিতরণ যে বা যারা করবে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।শফিকুল আলম বলেন, আমাদের কড়া বার্তা, যারা পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের লিফলেটে যেসব লেখা রয়েছে সেগুলো খুবই আপত্তিকর। তাই যারা এসব লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে। ৫ আগস্টের পর ‘সংখ্যালঘু নির্যাতন’ নিয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা চালাচ্ছে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন-প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ।




Archives

Image
প্রেসক্রিপশন জালিয়াতি ও নজরদারি : বরিশালের অপসোনিন ফার্মার রিপ্রেজেন্টেটিভের কাণ্ড
Image
বরিশালে মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা
Image
বরিশালে নির্মাণাধীন ড্রেনের পাশের দেওয়াল ধসে শ্রমিকের মৃত্যু
Image
শিক্ষার মান উন্নয়ন নিয়ে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী
Image
ঝালকাঠির নলছিটিতে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার