Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩০, ২০২৬ ১১:২২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রাজধানীর উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট 
Friday December 20, 2024 , 12:01 pm
Print this E-mail this

হতাহতের কোনো খবর ও আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি

রাজধানীর উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট সেখানে গিয়ে কাজ করছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে উত্তরার শাহ মখদুম রোডের লাভলীন রেস্টুরেন্টে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে দায়িত্ব কর্মকর্তা রাকিবুল হাসান জানান, উত্তরার ১২ নম্বর সেক্টরের লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১০টি ইউনিট কাজ করছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে রেস্টুরেন্টটি যে ভবনের নিচে, তার ওপরে আরও কিছু ফ্লোর আছে। সেখানে কেউ আটকে আছেন কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন