Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩০, ২০২৬ ১১:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সরবরাহ বাড়ায় কমেছে আলু ও পেঁয়াজের দাম 
Friday December 20, 2024 , 12:36 pm
Print this E-mail this

ব্যবসায়ীরা বলছেন, আগামী সপ্তাহে দাম আরও কমবে

সরবরাহ বাড়ায় কমেছে আলু ও পেঁয়াজের দাম


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সরবরাহ বাড়ায় বাজারগুলোতে সপ্তাহ ব্যবধানে আলু ও পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহের তুলনায় আলু ও পেঁয়াজ কেজিতে ২০ টাকা কমেছে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে নতুন আলু ও পেঁয়াজ পর্যাপ্ত সরবরাহ হওয়ার কারণে দাম কমতে শুরু করেছে। আগামী সপ্তাহে দাম আরও কমে আসবে বলে তারা মনে করেন। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় আলু ও পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা কমেছে। এসব বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৮০ টাকা কেজি দরে। পুরাতন আলু ৭০ টাকা, বগুড়ার আলু ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এসব বাজারে দেশি পেঁয়াজ কেজিতে ২০ টাকা কমে ১১০ টাকা, মুড়ি পেঁয়াজ ৭০ টাকা, পাতা পেঁয়াজ ৬০ টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ ৯০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। এদিকে ব্যবসায়ীরা বলছেন, নতুন আলু ও পেঁয়াজের সরবরাহ বাড়ছে আগামী সপ্তাহে দাম আরো কমে আসবে। বাজারে নতুন আলু ও নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ছে। আগের তুলনায় দাম কমেছে, আগামী সপ্তাহে দাম আরও কমবে। বাজারে আদা ১২০ থেকে ২৮০ টাকা, রসুন ২২০ থেকে ২৪০ টাকা, দেশি মসুর ডাল ১৪০ টাকা, মুগ ডাল ১৮০ টাকা, মিনিকেট চাল ৭৬ থেকে ৮০ টাকা এবং নাজিরশাইল ৭৫ থেকে ৮২ টাকা দরে বিক্রি হচ্ছে।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন