Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জানুয়ারিতে ঢাকায় আসবেন ফিফা প্রেসিডেন্ট 
Tuesday November 12, 2024 , 2:41 pm
Print this E-mail this

বাংলাদেশ অনুষ্ঠিতব্য যুব উৎসবে যোগদানের জন্য

জানুয়ারিতে ঢাকায় আসবেন ফিফা প্রেসিডেন্ট


মুক্তখবর ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ অনুষ্ঠিতব্য যুব উৎসবে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তাই আগামী বছরের জানুয়ারিতে ঢাকায় পা রাখবেন তিনি। এমনটাই জানানো হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন ফিফা প্রেসিডেন্ট। প্রধান উপদেষ্টা আসন্ন যুব উৎসবে যোগদানের জন্য তাকে আমন্ত্রণ জানান এবং বিশ্বজুড়ে স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে তার সহযোগিতা চান। এর আগে সবশেষ ২০১৯ সালে মাত্র ১৫ ঘণ্টার সফরে বাংলাদেশে আসেন ইনফান্তিনো। সেবার মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন পরিদর্শন করেন তিনি। একইসঙ্গে মতবিনিময় করেন তখনকার বাফুফের কার্যনির্বাহী পরিষদের সঙ্গে।




Archives

Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি
Image
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
Image
কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
Image
রাজশাহীতে একটি ফ্ল্যাট থেকে নারীসহ ওসি আটক