Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বড় হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ, সন্ধ্যায় শপথ 
Sunday November 10, 2024 , 3:31 pm
Print this E-mail this

নতুন উপদেষ্টাদের নাম পরিচয় প্রকাশ করেনি বঙ্গভবন প্রেস উইং

বড় হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ, সন্ধ্যায় শপথ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বড় হচ্ছে। সরকারে যুক্ত হচ্ছেন আরও কয়েকজন। সন্ধ্যায় তারা উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাচ্ছেন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গভবন দরবার হলে এ শপথ অনুষ্ঠান হবে বলে জানিয়েছে বঙ্গভবন প্রেস উইং। নতুন উপদেষ্টাদের নাম পরিচয় প্রকাশ করেনি বঙ্গভবন প্রেস উইং। তবে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন চার-পাঁচজন উপদেষ্টা শপথ নিতে পারেন।নতুন উপদেষ্টাদের শপথ নেওয়ার পাশাপাশি কয়েকজনের দপ্তর পরিবর্তন হতে পারে বলেও জানা গেছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা গদি ছেড়ে পালানোর পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর আগস্টেই আরও চারজন উপদেষ্টা হিসেবে শপথ নেন।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক