Current Bangladesh Time
বুধবার জুন ১০, ২০২৬ ১২:৩৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় কোস্টগার্ডের অভিযান, অস্ত্রসহ দুই ডাকাত আটক 
Monday October 7, 2024 , 11:51 pm
Print this E-mail this

জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর

ভোলায় কোস্টগার্ডের অভিযান, অস্ত্রসহ দুই ডাকাত আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলায় ২টি পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড তাজা গোলা ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত মো: কামাল (৫০) কুখ্যাত সন্ত্রাসী মোসলেহ উদ্দিনকে (৫৬) আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন। সোমবার বেলা সাড়ে ১১টায় লে. কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ বিএন মিডিয়া কর্মকর্তা কোস্টগার্ড দক্ষিণ জোন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়-বেশকিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে কামালের নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত এবং মোসলেহ উদ্দিনের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমিদখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো বলে জানা যায়। ভুক্তভোগী স্থানীয় জনসাধারণরা কোস্টগার্ডের নিকট সাহায্য চাইলে কোস্ট গার্ড এসব এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। ফলশ্রুতিতে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার আনুমানিক রাত ৩টায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক কোস্টগার্ড ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে  জেলার সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী ইউনিয়ানের রাড়ী বাড়ি এবং সদর উপজেলাধীন ইলিশা বাজার সংলগ্ন এলাকায় ২টি পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকা তেকে পৃথক দুইটি বাড়ি তল্লাশি করে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড তাজা গোলা, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ১টি মোবাইলসহ দুর্ধর্ষ কালা ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য কামাল এবং কুখ্যাত সন্ত্রাসী মোসলেহ উদ্দিনকে আটক করা হয়। আটককৃত ডাকাত ভোলা জেলার সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী ইউনিয়ানের বাড়ি বাড়ির বাসিন্দা মোখলেছ ও সন্ত্রাসী ভোলা জেলার সদর উপজেলাধীন ইলিশার বাসিন্দা মৃত মোজাম্মেলের ছেলে। পরবর্তীতে আটককৃতদের জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।




Archives

Image
বরিশাল ডিআইজির কার্যালয় থেকে আরও দুই কালনাগিনী উদ্ধার
Image
নোয়াখালীতে প্রকাশ্যে গুলি করে হত্যা চেষ্টা, অস্ত্র জব্দ
Image
বরিশালে বাস ও মাহেন্দ্রার সংঘর্ষ, নারী নিহত
Image
বরিশালে ইজিবাইকের লাইসেন্স নবায়ন শুরু
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেল আটক