Current Bangladesh Time
রবিবার আগস্ট ৩০, ২০২৬ ১২:৩১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮১ 
Tuesday October 8, 2024 , 9:07 pm
Print this E-mail this

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮১


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮১ জন। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৭৬ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) চট্টগ্রাম বিভাগে ১৬০ জন, ঢাকা বিভাগে ১৫৯ জন, খুলনা বিভাগে ৯৫ জন, বরিশাল বিভাগে ৯৩ জন, রাজশাহী বিভাগে ৪৭ জন, রংপুর বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন ও সিলেট বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া, মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৩৮৪ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৮ হাজার ৭৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৯৩ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশি। এর মধ্যে গত সেপ্টেম্বর মাসেই ৮০ জন মারা গেছেন।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট