Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ৫, ২০২৬ ৭:৩১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ববির প্রথম নারী ভিসি শুচিতা শারমিন 
Monday September 23, 2024 , 7:10 pm
Print this E-mail this

প্রতিষ্ঠালগ্ন থেকে এ বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ভিসিও তিনি

ববির প্রথম নারী ভিসি শুচিতা শারমিন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. শুচিতা শারমিন। রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (সেপ্টেম্বর ২৩) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো: শাহীনুর ইসলাম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো: ফয়সল মাহমুদ রুমি জানান, অধ্যাপক ড. শুচিতা শারমিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভিসি এবং প্রতিষ্ঠালগ্ন থেকে এ বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ভিসিও তিনি। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০ (১) ধারা অনুসারে অধ্যাপক ড. শুচিতা শারমিনকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করার বিষয়টি উল্লেখ করা হয়েছে। নিয়োগে উল্লেখ করা শর্তগুলো-ভাইস-চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে; উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।




Archives

Image
বরিশালে ৩৫ হাজার টাকায় শিশু বিক্রি, স্কুলশিক্ষিকাসহ কারাগারে ৩ নারী
Image
বরিশালে পীরের কবর জেগে ওঠার সব নাটক আর প্রতারণার আসল রহস্য ফাঁস!
Image
মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশালের চিকিৎসক
Image
অবৈধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে কারখানায় অভিযান
Image
৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম