Current Bangladesh Time
শুক্রবার নভেম্বর ৬, ২০২৬ ৮:১৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » চাঁদার দাবিতে উতপ্ত বরিশাল স্পীড বোট ঘাট এলাকা, থানায় অভিযোগ 
Saturday September 21, 2024 , 11:10 pm
Print this E-mail this

অভিযোগ তদন্ত স্বাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে-ওসি

চাঁদার দাবিতে উতপ্ত বরিশাল স্পীড বোট ঘাট এলাকা, থানায় অভিযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চাঁদা না পেয়ে মারধর সহ প্রাণনাশের হুমকি দিয়েছে এমন অভিযোগ এনে ৬ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দিয়েছে নগরীর ১০ নং ওয়ার্ড ভাটারখাল এলাকার বাসিন্দা মোসা: নুসরাত জাহান (২২)। বুধবার (সেপ্টেম্বর ১৮) বরিশাল কোতয়ালী মডেল থানায় এ অভিযোগ দেয়া হয়। অভিযুক্তরা হলেন-একই এলাকার বাসিন্দা মো: মামুন হাওলাদার (৩৫), মো: রুহুল হাওলাদার (৪৩), মো: সোহেল হাওলাদার (৩০), মো: রুবেল (৪৫), মো: ইব্রাহীম (৩০) ও শিল্পী (৪১)। লিখিত অভিযোগে উল্লেখ রয়েছে, বরিশাল জেলা স্পীড বোট মালিক সমিতির এক পরিবারের সদস্য হলেন আবেদনকারী। অভিযুক্তরা নিজেদের বিএনপি রাজনৈতিক ক্ষমতার প্রভাব বিস্তার করে গত ৫ আগস্টের পর চাঁদা দাবি করে আসছে। বুধবার (সেপ্টেম্বর ১৮) সকাল সাড়ে ৮ টায় আবেদনকারীর মা মাছ কিনতে গেলে অভিযুক্ত নারী শিল্পী অকারণে ঝগড়া করে। এ ঘটনা শুনে ঘটনাস্থলে গেলে মা-মেয়েকে প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্তরা। বরিশাল জেলা স্পীড বোট মালিক এর লাইন সম্পাদক মো: তারেক শাহ্ বলেন, আমার বোন ও মাকে মারধর করেছে হামলাকারীরা। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অবৈধভাবে কোন কর্মকাণ্ড করা আইনত দন্ডনীয় অপরাধ। অভিযোগ তদন্ত স্বাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




Archives

Image
যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ
Image
বরিশালে ৩৫ হাজার টাকায় শিশু বিক্রি, স্কুলশিক্ষিকাসহ কারাগারে ৩ নারী
Image
বরিশালে পীরের কবর জেগে ওঠার সব নাটক আর প্রতারণার আসল রহস্য ফাঁস!
Image
মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশালের চিকিৎসক
Image
অবৈধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে কারখানায় অভিযান