Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ৫, ২০২৬ ৭:৩৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কাউকে ৫ পয়সাও দেবেন না : ডিআইজি, বরিশাল রেঞ্জ 
Saturday September 21, 2024 , 6:21 pm
Print this E-mail this

আমাদের তথ্য সেল থাকবে এবং আমাকে সরাসরি জানাবেন

কাউকে ৫ পয়সাও দেবেন না : ডিআইজি, বরিশাল রেঞ্জ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল রেঞ্জের ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলম বলেছেন, কারও হয়রানির শিকার হওয়ার সুযোগ নেই। কাউকে পাঁচ পয়সাও দেবেন না। আমাদের তথ্য সেল থাকবে এবং আমাকে সরাসরি জানাবেন। আমরা সজাগ আছি। তিনি বলেন, থানায় সাধারণ ডায়েরি ও এফআইআর দেওয়ার ক্ষেত্রে কেউ কোনো সমস্যা সৃষ্টি করলে আমাকে জানাবেন। তার বিরুদ্ধে শতভাগ ব্যবস্থা নেওয়া হবে। কারণ ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং মহান ২০২৪ এর আলোকে আমরা সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চাই। মঞ্জুর মোর্শেদ আলম বলেন, আমরা ১৮৬১ সালের আইন কর্তৃক পুলিশ। আমরা মহান মুক্তিযুদ্ধে রাজারবাগ থেকে প্রথম অস্ত্র ধরি, বলা যায় নিরস্ত্র বাঙালির ওপর হামলার উষালগ্নে আমরা দাঁড়িয়েছিলাম। আমরা ২০২৪ এও ছিলাম। তবে এ সময় যে বা যারা সমস্যা করেছে আইন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর আমরা মনে করি এ সংখ্যাটা কম। আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতায় আমরা আগামীর দিনগুলোতে ঐক্যবদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনার মধ্যে এগিয়ে যাবো। আমরা সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, আমরা দেশের গর্বিত নাগরিক এ আলোকে এগিয়ে যেতে চাই। শনিবার (২১ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর কাশিপুরস্থ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব বলেন। এ সময় রেঞ্জ ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলম সাংবাদিকদের সঙ্গে সঠিক বন্ধুত্বের মাধ্যমে সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পুলিশ বিব্রত অবস্থাতে নেই আসলে। এটি একটি সিস্টেম, যেমন ধরেন ঝড়ের আগে প্রকৃতি নিশ্চুপ থাকে, মনে হয় কিছু হবে না, তবে পরে প্রচণ্ড ঝড় বয়ে যায়, আমাদের অবস্থাও একই বলা যায়। আমাদের অ্যাকশন প্ল্যান আছে, কাজ চলছে, আশা করি হতাশ হবেন না। আপনারা আমাদের সঙ্গে থাকেন, আগে বা পরে নয়, আমাদের অর্পিত দায়িত্ব আমরা পালন করবো। মঞ্জুর মোর্শেদ আলম বলেন, সব থানার সিসি ক্যামেরা বরিশাল রেঞ্জ ডিআইজ কার্যালয়ে সংযুক্ত করা হবে। আমি দেখবো সেখানে কী হচ্ছে, কেউ হয়রানির শিকার হবে না। আর যেকোনো তথ্য চলে আসবেই, অনেক মাধ্যম আছে। তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা থেকে শুরু করে বিভিন্ন ব্যবস্থা সরকার করেছেন আর যারা আহত হয়েছেন তাদেরও সহায়তা করেছেন। সৃষ্টিকর্তার রহমতে বরিশাল বিভাগে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি, আন্দোলনে যা হয়েছে তা অন্য জায়গার থেকে তুলনামূলক অনেক কম। আর এর মধ্যে ভোলাতে একটু হয়েছিল। তবে এখানকার অনেক ছাত্ররা ঢাকাতে পড়াশোনা করেন, তাদের মধ্যে ৩০ জনের মতো নিহত হওয়ার তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে রয়েছে। মঞ্জুর মোর্শেদ আলম বলেন, আহতদের মধ্যে এখনও যাদের চিকিৎসার প্রয়োজন, তাদের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো। বরিশাল নগর ব্যতীত বিভাগে দেড় হাজারের অধিক পূজামণ্ডপে আসন্ন দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আর এরমধ্যে অধিক ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) ৪৯২টি পূজামণ্ডপ রয়েছে বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম। তিনি বলেন, সনাতন ধর্মালম্বীদের জন্য সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এজন্য বরিশাল রেঞ্জের ছয়টি জেলায় পুলিশের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি শুরু করেছি। আমাদের বরিশাল বিভাগে মোট পূজামণ্ডপ ১ হাজার ৫৯৫টি। এর মধ্যে স্থায়ী ১ হাজার ৩৪২ টি, অস্থায়ী ২৫৩ টি। এরমধ্যে বিরোধপূর্ণ ৬ টি, অধিক ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) ৪৯২ টি, গুরুত্বপূর্ণ ৬১২ টি এবং সাধারণ ৪৯১টি পূজামণ্ডপ রয়েছে। ছয় জেলার এসপি ও পূজা উদযাপন পরিষদের নেতাদের নি‌য়ে বসবো । সেখা‌নে আলোচনা করা হ‌বে কি করলে ভা‌লো হ‌বে। শারদীয় দুর্গোৎসবে নিশ্ছিদ্র নিরাপত্তা থাক‌বে। এদিকে সভা সূত্রে জানা গেছে, বিভাগের সব থেকে বেশি পূজামণ্ডপ রয়েছে বরিশাল জেলায় ৫৪৫টি। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ)১৮৯টি। আর পিরোজপুর জেলায় ৪৬২টি পূজামণ্ডপের অধিক ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) ১৩২টি রয়েছে, এরপর পটুয়াখালীতে জেলায় ১৮৯টি পূজামণ্ডপের অধিক ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) ৬৮টি রয়েছে, ঝালকাঠিতে জেলায় ১৫৮টি পূজামণ্ডপের অধিক ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) ৫১টি রয়েছে, বরগুনায় জেলায় ১২৯টি পূজামণ্ডপের অধিক ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) ২৯টি রয়েছে এবং ভোলায় ১১২টি পূজামণ্ডপের অধিক ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) ২৩টি রয়েছে। এছাড়া সভায় বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম জানিয়েছেন, জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে বরিশালের কো‌নো থানায়ই হামলা বা লুটপাট হয়‌নি। যেহেতু অস্ত্র খোয়া যাওয়ার কোনো বিষয় নেই। কিছু লাইসেন্স করা অস্ত্র জমা পড়েনি। অস্ত্র উদ্ধারে আমরা অভিযান চালাবো। মতবিনিময় সভায় উপ‌স্থিত ছি‌লেন-বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো: ফারুক উল হক, ব‌রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জা‌কির হো‌সেন, ব‌রিশাল টেলিভিশন মি‌ডিয়া অ্যাসোসিয়েশনের সভাপ‌তি হুমায়ন ক‌বির, বরিশাল রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক মুশফিক সৌরভসহ বি‌ভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মি‌ডিয়ার গণমাধ্যমকর্মীরা।




Archives

Image
বরিশালে ৩৫ হাজার টাকায় শিশু বিক্রি, স্কুলশিক্ষিকাসহ কারাগারে ৩ নারী
Image
বরিশালে পীরের কবর জেগে ওঠার সব নাটক আর প্রতারণার আসল রহস্য ফাঁস!
Image
মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশালের চিকিৎসক
Image
অবৈধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে কারখানায় অভিযান
Image
৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম