Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » হোটেলে ঝুলছিল তরুণীর মরদেহ, পালানোর সময় স্বামীসহ আটক ২ 
Saturday September 14, 2024 , 7:07 pm
Print this E-mail this

মরদেহ উদ্ধার, তরুণীর সঙ্গে থাকা বাকি তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে

হোটেলে ঝুলছিল তরুণীর মরদেহ, পালানোর সময় স্বামীসহ আটক ২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর কুয়াকাটায় সি-বিচ ইন নামের একটি আবাসিক হোটেল থেকে আফরোজা আক্তার ওরফে রিতু (১৯) নামের এক পর্যটকদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ওই হোটেলের ৫০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার পরপর ওই তরুণীর সঙ্গে থাকা স্বামী ও তার বন্ধুকে আটক করে স্থানীয়রা। পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার যশোরের কোতোয়ালি এলাকা থেকে দুই পুরুষ ও দুই নারী ওই হোটেলের দুই কক্ষ বিশিষ্ট একটি কানেক্টিং রুম ভাড়া নেয়। শনিবার সকালে নাস্তা খাওয়ার পরে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে ওই তরুণী দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলে পড়ে। পরে দরজা ভেঙে হোটেল ম্যানেজারসহ তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ওই তরুণী যশোরের কোতোয়ালি থানার ধর্মতলা এলাকার আমির হোসেনের মেয়ে। ঘটনাস্থল থেকে পুলিশের হেফাজতে নেওয়া ওই তরুণীর আপন বোন পরিচয় দেওয়া আঁখি আক্তার (১৭)। স্বামী দাবি করা একই এলাকার শংকরপুর এলাকার বাবু মীরের ছেলে ইছা মীর (২১) এবং তার বন্ধু বারান্দিপাড়া এলাকার কুমারেশ সাহার ছেলে কপিল চন্দ্র সাহা (২১) স্থানীয় মো: আলি হায়দার জানান, হঠাৎ রাস্তায় দুটি ছেলে দৌড়ে পালাচ্ছেন দেখে হোটেলের এক কর্মচারী ধাওয়া করে। পরে আমরা তাদের আটক করে হোটেল কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেই। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে। তাদের পরিবারের সঙ্গে কথা বলে তাদের আসতে বলা হয়েছে। ওই তরুণীর সঙ্গে থাকা বাকি তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক