Current Bangladesh Time
শুক্রবার নভেম্বর ৬, ২০২৬ ৮:৫৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে চাচা খুন ভাতিজা গ্রেফতার 
Monday September 9, 2024 , 8:39 pm
Print this E-mail this

জমি নিয়ে বিরোধে চাঞ্চল্যকর হত্যা মামলা

বরিশালে চাচা খুন ভাতিজা গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে জমি নিয়ে বিরোধে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী মো: হৃদয় খান (৩০)-কে গ্রেফতার করেছে র‌্যাব-৮। গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জান যায়, র‌্যাব-৮ তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল বিকেল ৩ টা ১০ মিনিটে রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন বিআরটিএ ভবন সংলগ্ন এলাকা থেকে র‌্যাব-১০’র সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। মামলার সূত্রে জানা যায়, চলতি বছরের ১৬ জুলাই সন্ধ্যায় সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামে পারিবারিক পুকুর ঘাট বাঁধানোর নির্মাণ ব্যায় নিয়ে কলহের জের ধরে লোহার শাবল দিয়ে আপন চাচা আবুল কালাম (৫০)’র বসত ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাঁকে হত্যা করে ভাতিজা হৃদয় খান। এঘটনায় নিহতের স্ত্রী মোসা: নুরুনাহার বাদী হয়ে ১৭ জুলাই কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আটক হৃদয়কে গতকাল রাতে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




Archives

Image
যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ
Image
বরিশালে ৩৫ হাজার টাকায় শিশু বিক্রি, স্কুলশিক্ষিকাসহ কারাগারে ৩ নারী
Image
বরিশালে পীরের কবর জেগে ওঠার সব নাটক আর প্রতারণার আসল রহস্য ফাঁস!
Image
মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশালের চিকিৎসক
Image
অবৈধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে কারখানায় অভিযান