Current Bangladesh Time
রবিবার নভেম্বর ৮, ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দুই শব্দ লিখেই পদত্যাগ করলেন ব‌রিশালের কলেজঅধ্যক্ষ 
Thursday August 29, 2024 , 7:37 pm
Print this E-mail this

দুর্নীতিবাজ অধ্যক্ষকে কলেজ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে

দুই শব্দ লিখেই পদত্যাগ করলেন ব‌রিশালের কলেজঅধ্যক্ষ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : একটি সাদা কাগজে মাত্র দুই শব্দ লিখে পদত্যাগ করেছেন ব‌রিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শুকলা রানি হালদার। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে কলেজের সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। ওই পদত্যাগপত্র মন্ত্রণালয় কিংবা কলেজ পরিচালনা কমিটিকে দেওয়া হয়েছে কি না তা উল্লেখ করা হয়নি। সাদা কাগজে  ‘পদত্যাগ করলাম’ লিখে অধ্যক্ষ স্বাক্ষর করে নিচে সিল দিয়েছেন। অধ্যক্ষ শুকলা রানি হালদার বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সাধারণ শিক্ষার্থীদের নামে বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল কলেজ প্রধানদের যেভাবে পদত্যাগ করানো হয়েছে, আমার ক্ষেত্রেও একই পন্থা অবলম্বন করেছে। শেষ বয়সে এসে ছেলে-মেয়ে সমতুল্য শিক্ষার্থীদের হাতে অপদস্থ হতে চাইনি। তাই তাদের চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছি। এদিকে অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির ও অনিয়মের অভিযোগ তুলে বেলা ১১টা থেকে কলেজ চত্বরে অবস্থান নেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এ সময়ে তারা অধ্যক্ষের পদত্যাগের দাবি তোলেন। শিক্ষার্থীরা জানান, শুকলা রানি অধ্যক্ষ হিসেবে কলেজে যোগদানের পর থেকে বিভিন্ন সময়ে কলেজের তহবিল থেকে অর্থ আত্মসাৎ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অসদাচরণসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তিনি এসব দুর্নীতি করছেন। কেউ কিছু বলতে সাহস পায়নি। এখন দেশ সংস্কার চলছে। তাই দুর্নীতিবাজ অধ্যক্ষকে কলেজ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।




Archives

Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাল্কহেড-ড্রেজার জব্দ, ৪ জনকে জরিমানা
Image
বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আফরোজা নাসরীনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি
Image
বরিশালে ঐতিহাসিক সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির বর্ণাঢ্য র‍্যালি
Image
পিরোজপুরের কাউখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
Image
খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন বরিশালের ইউএনও