Current Bangladesh Time
সোমবার এপ্রিল ১৩, ২০২৬ ৮:২৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নবান্ন উৎসব পালন 
Friday November 16, 2018 , 12:51 pm
Print this E-mail this

উৎসবে দেশীয় গান,বাঙ্গালী সংস্কৃতির সাজ-সজ্জাসহ বিভিন্ন রকমের দেশীয় পিঠা ও খাবার পরিবেশন

বরিশালে নবান্ন উৎসব পালন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পহেলা অগ্রাহয়নকে স্বাগত জানিয়ে বরিশালে অনুষ্ঠিত হয়েছে নবান্ন উৎসব। সংস্কৃতি মন্ত্রনালয়ের উদ্দোগে ও জেলা প্রশাসনের আয়োজনে বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গনে এ উৎসব আয়োজন করা হয়। উৎসবে দেশীয় গান,বাঙ্গালী সংস্কৃতির সাজ-সজ্জাসহ বিভিন্ন রকমের দেশীয় পিঠা ও খাবার পরিবেশন করা হয়। এর আগে সন্ধ্যায় ফেষ্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাশ। অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, পুলিশ কমিশনার মো. মোশারফ হোসেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হোসেন,সাংস্কিৃতিক সংগঠন সম্বনয় পরিষদের সভাপতি কাজল ঘোষ,মহিউদ্দিন মানিক বীর প্রতীক,সৈয়দ দুলাল উপস্থিত ছিলেন। নবান্ন উৎসবে উইমেন্স চেম্বার অব কমার্স, বরিশাল মহিলা ক্লাব, নারী ঐক্য পরিষদসহ সরকারী দপ্তর, নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সংগঠন, এনজিও অংশগ্রহন করে।




Archives
Image
বরিশালে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে আফরোজা খানম নাসরিন
Image
নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি
Image
বিটিভির জনপ্রিয় জাদু বিষয়ক অনুষ্ঠান ‘ম্যাজিক শো’
Image
বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন
Image
বরিশালের চরকাউয়ায় স্বনির্ভর খাল পরিদর্শনে সিটি প্রশাসক