Current Bangladesh Time
শুক্রবার জুন ৫, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » লিটারে ৩৪ টাকা বাড়তি নেওয়া হচ্ছে সয়াবিনের দাম 
Tuesday April 7, 2026 , 8:01 am
Print this E-mail this

যুদ্ধের কারণে অপরিশোধিত ভোজ্যতেল আমদানি ব্যাহত

লিটারে ৩৪ টাকা বাড়তি নেওয়া হচ্ছে সয়াবিনের দাম


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : একটু একটু করে বাড়ছিল খোলা সয়াবিন তেলের দাম। সেই ধারা অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহে খুচরা পর্যায়ে খোলা সয়াবিন তেলের দাম লিটারে প্রায় ৩৪ টাকা বেড়েছে। প্রতি লিটার খোলা সয়াবিন কিনতে ক্রেতার ২১০ টাকা খরচ করতে হচ্ছে। অথচ সরকার নির্ধারিত মূল্য ১৭৬ টাকা। অর্থাৎ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে খুচরা বাজারে ক্রেতার ক্রেতাকে বাড়তি অর্থ গুণতে হচ্ছে। রাজধানীর নয়াবাজার, জিনজিরা, মালিবাগ কাঁচাবাজার ঘুরে খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে মিলেছে এই তথ্য। বিক্রেতারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অপরিশোধিত ভোজ্যতেল আমদানি ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে মিলগেটে (পরিশোধন কারখানা) খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে। আবার জ্বালানি তেলের ‘সংকটের’ কারণে পরিবহন ভাড়া কিছুটা বেড়েছে। এসবের প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারের তেলের দামে। রাজধানীর বিভিন্ন বাজারে নিত্যপণ্যের মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রতিবেদন প্রকাশ করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতিবেদনে দেখা গেছে, রোববার খোলা সয়াবিন তেলের লিটারপ্রতি দাম ১৮৫ থেকে সর্বোচ্চ ১৯৬ টাকা পর্যন্ত ছিল। সপ্তাহের মধ্যে তেলের দাম ০.২৬ শতাংশ বেড়েছে। এক মাস আগের তুলনায়, যখন দাম ছিল ১৭৫ থেকে ১৮৬ টাকা, মাসিক হিসেবে দাম ৫.৫৪ শতাংশ বেড়েছে। এছাড়া, গত বছরের একই সময়ে এ তেলের দাম ছিল ১৬০ থেকে ১৬৫ টাকা, যা হিসাব করলে বছরে মূল্যবৃদ্ধি হয়েছে ১৭.২৩ শতাংশ। দেশের ভোজ্যতেল কোম্পানিগুলো জানিয়েছে, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ভোজ্যতেলের দাম বেড়েছে। এ অবস্থায় গত ২৫ মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের দাম সমন্বয়ের দাবি জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তবে সরকার থেকে অনুমতি না পাওয়ায় বোতলজাত সয়াবিনের দাম বাড়াতে পারেনি কোম্পানিগুলো। যদিও ডিলার পর্যায়ে কোম্পানিগুলো দাম বাড়িয়েছে। তাতে শেষ পর্যন্ত ভোক্তাকে আগের চেয়ে বাড়তি দামেই তেল কিনতে হচ্ছে। কোথাও কোথাও সংকট দেখিয়ে সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়েও বেশি দাম নিচ্ছেন ক্রেতারা। প্রায় দেড় মাস ধরে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট চলছে। ক্রেতারা দোকানে গিয়ে চাহিদামতো তেল কিনতে পারছেন না। দেখা যায়, ক্রেতার প্রয়োজন দুই লিটার; কিন্তু দোকানে আছে পাঁচ লিটারের বোতল। এ অবস্থায় সীমিত ও নিম্ন আয়ের অনেকে খোলা সয়াবিন তেল কেনা বাড়িয়েছেন। কিন্তু খোলা তেলের দাম বাড়ায় অসন্তোষ প্রকাশ করেছেন তারা।




Archives

Image
বরিশাল নগরীতে উচ্ছেদকৃত ৮২ জন হকার পাচ্ছেন বিসিসির স্থায়ী দোকান
Image
দীর্ঘ ৬ বছর পর বরিশালে পর্দা উঠেলো বাণিজ্যমেলার, জাগছে অর্থনীতির নতুন আশা
Image
প্রবাসী সুমনের ভালোবাসার টানে এবার বরিশালে মালয়েশিয়ান তরুণী
Image
বরিশালে ফুটপাত দখলমুক্তে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
বরিশাল এয়ারপোর্ট থানার অভিযান, ১০০ পিচ ইয়াবাসহ আটক ২