Current Bangladesh Time
শুক্রবার জুন ৫, ২০২৬ ২:৩০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নার্সিং কলেজের চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষিকার সাথে পরকীয়ার অভিযোগ, স্বামীর মামলা 
Monday April 6, 2026 , 3:39 pm
Print this E-mail this

অভিযুক্ত পটুয়াখালীর বাসিন্দা এবং সেখানে ‘জহির-নেহেরু নার্সিং ইনস্টিটিউট’র পরিচালক

নার্সিং কলেজের চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষিকার সাথে পরকীয়ার অভিযোগ, স্বামীর মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর একটি বেসরকারি নার্সিং কলেজের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিষ্ঠানের এক নারী শিক্ষিকাকে পরকীয়ার ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই কলেজের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট শিক্ষিকার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত ৩১ মার্চ ঝালকাঠী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী শিক্ষিকার স্বামী মো. মশিউর রহমান। মামলায় অভিযুক্তরা হলেন—বরিশালের রাজধানী ও ডিডাব্লিউএফ নার্সিং কলেজের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম এবং একই কলেজের সহকারী অধ্যাপক ও বাদীর স্ত্রী আয়শা আক্তার। অভিযুক্ত জহিরুল ইসলাম পটুয়াখালীর বাসিন্দা এবং সেখানে ‘জহির-নেহেরু নার্সিং ইনস্টিটিউট’-এর পরিচালক। তবে ব্যবসায়িক সূত্রে তিনি বরিশাল নগরীর সিএন্ডবি রোড এলাকায় বসবাস করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ শুক্রবার সকাল ১০টার দিকে অভিযুক্ত জহিরুল ইসলাম ও আয়শা আক্তার ঝালকাঠী সদর উপজেলার আলীপুর শশাংক গ্রামের বাড়িতে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন। বাদীর মা মর্জিনা আক্তার তাদের এই অনৈতিক কার্যকলাপ দেখে চিৎকার দিলে অভিযুক্তরা ঘর থেকে নগদ ৮০ হাজার টাকা ও এক ভরি ওজনের স্বর্ণের চেইনসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে এবং ৩ বছরের সন্তানসহ দ্রুত প্রাইভেট কারে ঘটনাস্থল ত্যাগ করেন। বাদীর অভিযোগ, জহিরুল ইসলাম একজন প্রভাবশালী ব্যক্তি এবং নারীলোভী প্রকৃতির। প্রতিষ্ঠানের প্রধান হওয়ার সুবাদে তিনি সহকারী অধ্যাপক আয়শা আক্তারের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ান। বিষয়টি জানাজানি হওয়ার পর একাধিকবার বারণ করা সত্ত্বেও তারা সম্পর্ক বজায় রাখেন। এমনকি আয়শা আক্তারের বাবার বাড়িতে বিষয়টি জানিয়েও কোনো সমাধান মেলেনি। অভিযোগ রয়েছে, নার্সিং ব্যবসার আড়ালে জহিরুল ইসলাম নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। ইতিপূর্বে এক ছাত্রীর সঙ্গে তার আপত্তিকর ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি জেলা কৃষক লীগের সদস্য পদ বাগিয়ে নিয়েছেন এবং তার স্ত্রীকে বরিশাল জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি বানিয়েছেন বলেও জানা যায়। এই বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত জহিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল এবং হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।




Archives

Image
বরিশাল নগরীতে উচ্ছেদকৃত ৮২ জন হকার পাচ্ছেন বিসিসির স্থায়ী দোকান
Image
দীর্ঘ ৬ বছর পর বরিশালে পর্দা উঠেলো বাণিজ্যমেলার, জাগছে অর্থনীতির নতুন আশা
Image
প্রবাসী সুমনের ভালোবাসার টানে এবার বরিশালে মালয়েশিয়ান তরুণী
Image
বরিশালে ফুটপাত দখলমুক্তে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
বরিশাল এয়ারপোর্ট থানার অভিযান, ১০০ পিচ ইয়াবাসহ আটক ২